মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে ২৪ ঘন্টায় করোনা উপসর্গে মৃত্যু ৭

বরিশালে ২৪ ঘন্টায় করোনা উপসর্গে মৃত্যু ৭

Sharing is caring!

বরিশাল: বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ৬৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এনিয়ে বিভাগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে।

মৃত তিন জন হলেনঃ- ১ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নুরজাহান (৭৫)। ২/ ঝালকাঠির দক্ষিণ রাজাপুরের সিয়াম (৪৫)। ৩/ ভোলা সদরের গাজীপুর রোডের মাহামুদা বেগম (৪৪)।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

আজ (সোমবার ২৬ এপ্রিল ) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি। এ অবস্থায় শুধু করোনার টিকা গ্রহণ করলেই চলবে না সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছেঃ- ১/ বরিশাল জেলায় ২০ জন। ২/ ভোলায় ১৯ জন। ৩/ পটুয়াখালীতে ১২ জন। ৪/ পিরোজপুরে ১১ জন। ৫/ বরগুনায় ৪ জন।

 

এনিয়ে গত ১৩ মাসে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২১ জন। এরমধ্যে সর্বোচ্চ বরিশালে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৪৬৫ জন, এরপর পটুয়াখালীতে দুই হাজার ৮৬ জন, ভোলায় এক হাজার ৬৯২ জন, পিরোজপুরে এক হাজার ৫৬১ জন, ঝালকাঠিতে এক হাজার ২১০ জন এবং বরগুনায় এক হাজার ২০৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ৬২ জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে বিভাগটিতে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬০ জন। আর বিভাগটিতে করোনা আক্রান্ত দুই হাজার ৭৬১ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে কিছু রোগী হাসপাতালে ও অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন।

বিভাগটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ২৫৩ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায় ১০৪ জন। এরপর পটুয়াখালীতে ৫০ জন, পিরোজপুরে ৩১ জন, ঝালকাঠিতে ২৪ জন, বরগুনায় ২২ জন ও ভোলায় ২২ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD