মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নৌ শ্রমিকদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

নৌ শ্রমিকদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালী জেলায় সকল প্রকার যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে কর্মহীন প্রান্তিক নৌ শ্রমিকদের জীবনধারণে নানাবিধ সমস্যার সম্মুখীন।

এই সমস্যা সমাধানের লক্ষ্যে আজ তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা  বিতরণ করা হয়েছে। “স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সাহায্য করুন” স্লোগানকে সামনে রেখে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মােহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সদর; এ্যাড. মোঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ; সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD