মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
উজিরপুরে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাট

উজিরপুরে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাট

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে এক ইউপি সদস্য কর্তৃক সংখ্যালঘু ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের সত্য রঞ্জন বড়াল এর ছেলে সুকুমার বড়াল(৪৪) ধামুরা বন্দরে সৈকত সুজ এর ব্যবসায়ী। ২২ এপ্রিল রাত পৌনে ৯টায় ব্যবসায়ী সুকুমার বড়াল আগামী ঈদ উপলক্ষ্যে দোকানের মালামাল ক্রয়ের ২ লক্ষ ৮০ হাজার টাকা লেদার ব্যাগে নিয়ে বাড়িতে যাওয়ার পথিমধ্যে পথরোধ করে রামেরকাঠী গ্রামের মোঃ ছত্তার তালুকদারের ছেলে ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম তালুকদার(৪০), মৃত জব্বার বেপারীর ছেলে আনোয়ার হোসেন বেপারী, মৃত খলিল সিকদারের ছেলে ইলিয়াস সিকদার(৩০), শহিদুল হাওলাদারের ছেলে তারেক হাওলাদার(২৫) মিলে তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে এবং ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম জুতার ব্যবসায়ীর হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসা টের পেয়ে ওই লুটতরাজ বাহিনী পরবর্তীতে বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ২৪ এপ্রিল আহত সুকুমার বড়াল বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্যসহ ৪ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম তালুকদার বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয় অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD