বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পাঠালেন

কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পাঠালেন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: মহামারী করোনা পরিস্থিতিতে দেশ যখন অনিশ্চয়তার কবলে। সেই সময় কঠোর লকডাউনে শ্রমিক সমস্যায় ক্ষেতের ধান পেকে পড়ে আছে জমিতে। এই উপলব্ধিকে ধারণ করে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক কলাপাড়া যুবলীগ নেতাকর্মীরা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন। রবিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউপির কবির হোসেনের চার বিঘা ধান কেটে দিলেন উপজেলা যুবলীগ।

উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সহ-সাধারন সম্পাদক মো.শহিদুল ইসলাম, পৌর যুবলীগ সহ-সভাপতি শেখ যুবরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রয়েল, যুবলীগ নেতা আরিফুর রহমান, এডভোকেট মারুফ, আল-আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কৃষক মো.কবির হোসেন বলেন, ক্ষেতের ধান পেঁকে যাচ্ছিল বদলা পাচ্ছিলাম না। এ সময়ে যুবলীগ নেতাকর্মীরা যে উপকার করলেন তা কোনদিন ভুলবনা।

উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন বলেন, এই ক্রান্তিলগ্নে কৃষকের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে কলাপাড়া যুবলীগ সবসময় পাশে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD