মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে করোনায় ৪ জনের মৃত্যু

বরিশালে করোনায় ৪ জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: ২৪ ঘন্টার ব্যবধানে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতির আবার অবনতি ঘটল। আজ ( রোববার) দুপরের পুর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যুর সাথে ১০৪ জনের আক্রান্ত হবার খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মৃত ৪ জনের তিনজনই নারী। আগের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৫, মৃত্যু হয়েছিল ২ জনের। রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় পটুয়াখালীর গলাচিপার ৮০ বছর বয়স্ক ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা শহরের উকিলপাড়ার ৬৫ বছরের এক নারী স্থানীয় জেনারেল হাসপাতালে ও সদরের কানাইনগড়ের সম বয়সি আরেক নারী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হসপাতালে এবং পিরোজপুরের ভান্ডারিয়ার ৪৫ বছর বয়স্কা অপর এক নারী উপজেলা হাসপাতালে মারা গেছেন। ফলে দক্ষিনাঞ্চলের ৬ জেলায় করোনায় মৃত্যু সংখ্যা ২৫০ জনে পৌছল। মৃত্যু হার এ অঞ্চলে আগের দিনের চেয়ে দশমিক ২ বেড়ে ১.৭৭%এ উন্নীত হল ।

গত ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতাল-এর আরটি পিসিআর ল্যাব সহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় সর্বমোট ৪৭২ জনের নমুনা পরিক্ষায় ১০৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে এপর্যন্ত সর্বমোট ৯৩ হাজার ২০৬ জনের নমুনা পরিক্ষায় ১৪ হাজার ১৫৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হল। সনাক্তের গড় হার ১৫.১৯%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৪৮ জন সহ সর্বমোট ১১ হাজার ৩৯৮ জন সুস্থ হয়ে উঠেছে। সুস্থতার গড় হার ৮০.৭৮%।

গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন আক্রান্ত ১০৪ জনের মধ্যে ২৪ জনই বরিশাল জেলায়। যারমধ্যে করোনার হটস্পট মহানগরীতেই ১৮ জন। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৪৫ জনে উন্নীত হল। করোনা সংক্রমনে বরিশালে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১০৪ জনের। যারমধ্যে মহানগরীতেই মারা গেছেন ৬০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD