বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
সিএমএইচে সৈয়দ আশরাফের মরদেহ

সিএমএইচে সৈয়দ আশরাফের মরদেহ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। শনিবার রাতে তার মরদেহ হিমঘরে রাখার জন্য সিএমএইচে আনা হয়। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে বেইলি রোডের বাসায় পৌঁছায় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স।

সন্ধ্যা ৬টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী বিমানটি।

রবিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল সাড়ে ৪টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। তার রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, নির্মোহ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী সৈয়দ আশরাফ দলের দুর্দিনে ঢাল হয়ে আগলে রেখেছিলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যিনি সবার কাছে, সব রাজনৈতিক দলের কাছে সমাদৃত। কথা ছিলো সুস্থ হয়ে দেশে ফিরে আবারো সংসদ-সদস্য হিসেবে শপথ নিবেন। কিন্তু বৃহস্পতিবার রাত ১০টায় ফুসফুসের ক্যান্সারে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছরে মারা যান তিনি।

জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ ছিলেন নির্মোহ, মৃদুভাষী, সুদক্ষ এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। রাজনীতির মাঠে কাঁদা ছোড়াছুড়ি হলেও নিজেকে রেখেছিলেন পর্দার অন্তরালে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD