মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে করোনায় উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বরিশালে করোনায় উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

Sharing is caring!

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই অঞ্চলে ২৪৪ জন মহামারী এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬ জন। এনিয়ে বরিশালে সর্ব মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৮৬। আর নতুন করে যে ৬ জন মারা গেছে তাদের মধ্যে একজন আক্রান্ত ছিলেন।

আজ (শুক্রবার ২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি  নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন আক্রান্ত ৭৬ জনের মধ্যে বরিশালে সবচেয়ে বেশি ৩০ জন শনাক্ত হয়েছে।

এ জেলায় ( বরিশালে) এখন পর্যন্ত মোট শনাক্ত ৬ হাজার ৩৯৮ জন।

এছাড়া পটুয়াখালী জেলায় নতুন করে ৮ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০ জন।

ভোলায় নতুন ১০ জন নিয়ে মোট ১ হাজার ৬১৪ জন।

পিরোজপুরে মোট আক্রান্ত ১ হাজার ৫৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় এখানে নতুন শনাক্ত হয়েছে ৫ জন।

বরগুনায় নতুন আক্রান্ত হয়েছেন ১৩ জন।

এ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন।

ঝালকাঠি জেলায় নতুন ১০ জন নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৭ জন।

এদিকে বরিশালে মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত (শুক্রবার) সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০৭ জন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা যায়- গত ২৪ ঘণ্টায় ৫ জন উপসর্গ নিয়ে ও একজন করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করে।

হাসপাতালটির পরিচালক বলছেন, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে করোনা ইউনিটে ১২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং ৭৭ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD