সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে যমুনা টিভির ক্যামেরাপারসন লাঞ্ছিত

বরিশালে যমুনা টিভির ক্যামেরাপারসন লাঞ্ছিত

Sharing is caring!

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ক্যামেরাপারসন (সাংবাদিক) কে লাঞ্ছিত এবং ক্যামেরা ও বুম আটকে রাখার অভিযোগ উঠেছে। হাসপাতালের করোনা ইউনিটে জনবল সংকটে ভোগান্তির চিত্র ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হন যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরোর ক্যামেরাপারসন আনিসুর রহমান।

এ সময় তার সঙ্গে থাকা ক্যামেরা ও যমুনা টিভির বুমও ছিনিয়ে নেয়া হয়। খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হলে এটিএন বাংলার ক্যামেরাপারসন আলাউদ্দিন এবং মোহনা টিভির ক্যামেরাপারসন মো. সুজনকে ধাওয়া করে সেখানকার কর্মচারীরা।

আজ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে করোনা ইউনিটের তৃতীয়তলায় এ ঘটনা ঘটে।

যমুনা টিভির ক্যামেরাপারসন আনিসুর রহমান বলেন, করোনা ইউনিটে রোগীদের নানা ভোগান্তিসহ চিকিৎসক নার্সদের যে সমস্যা হচ্ছে সেই সংশ্লিষ্ট প্রতিবেদন তৈরির জন্য যমুনা টিভির বরিশাল ব্যুরোপ্রধান কাওছার হোসেনকে সঙ্গে নিয়ে করোনা ইউনিটে যাই দুপুরে। নিচতলা এবং দ্বিতীয়তলার ভিডিও করা শেষে তৃতীয়তলায় কাজ করার সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক এএইচএম আতাউল্লাহ ভিডিও করতে বারন করলে ভিডিও ধারণ অফ রাখা হয়। তারপরও তিনি আমাকে লাঞ্ছিত করেন এবং একপর্যায়ে বুম ও ক্যামেরা রেখে দেন।

এটিএন বাংলার ক্যামেরাপারসন আলাউদ্দিন ও মোহনা টেলিভিশনের ক্যামেরাপারসন সুজন বলেন, আনিসুর রহমানকে লাঞ্ছিত করার খবর শুনে আমরা ঘটনাস্থলে গেলে ওই চিকিৎসক স্টাফদের নিয়ে করোনা ইউনিটের নিচে এসে আমাদেরসহ আরও কয়েকজন সহকর্মীকে ধাওয়া করে মারধরের জন্য। ওই ডাক্তার মানসিক বিকারগ্রস্ত। তার হাতে রোগীও তো নিরাপদ নয়।

যমুনা টিভির বরিশাল ব্যুরোপ্রধান কাওছার হোসেন বলেন, করোনা ইউনিটে মূলত আমরা শুধু রোগীদের নয়, চিকিৎসক এবং নার্সদের যে ভোগান্তি হচ্ছে সেই সংশ্লিষ্ট প্রতিবেদন করতে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই ওই চিকিৎসক ক্যামেরা ছিনিয়ে নেন। ক্যামেরা ও বুম ফেরৎ পেয়েছি তবে ক্যামেরার সাথে থাকা মেমোরি কার্ডটি খোয়া গেছে। হাসপাতালের পরিচালক আশ্বাস দিয়েছেন সেটি ফিরিয়ে দেয়ার।

হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। আমরা এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD