বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
১৯ জানুয়ারি সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ করবে আ.লীগ

১৯ জানুয়ারি সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ করবে আ.লীগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভোটে জয়ের পর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই সমাবেশ। নির্বাচনের জয় উদযাপনেই কর্মী সমর্থকদের একসঙ্গে জড়ো করার এই উদ্যোগ।শুশ

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ৩০ ডিসেম্বরের ভোটে গোলাপ নিজেও মাদারীপুরের একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন।

এতে জানানো হয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাসমাবেশকে সফল করতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। 
একাদশ সংসদ নির্বাচনে বিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্টকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ ও তার শরিকরা। ২৮৮টি আসনে জয়ী এই জোট এরই মধ্যে সরকার গঠনের আমন্ত্রণ পেয়েছে। আর সোমবার মন্ত্রিসভার শপথ হতে যাচ্ছে।

আওয়ামী লীগ এই নির্বাচনে ভোট পেয়েছে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনের চেয়েও বেশি। ৭৭ শতাংশেরও বেশি ভোট পড়েছে নৌকায়। তবে সাতটি আসন পাওয়া বিএনপি জোট ভোটের এই ফলাফল মানছে না। তাদের অভিযোগ, আগের রাতে সিল মেরে এবং ভোটের দিন তাদের সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দিয়ে এই ফলাফল নিশ্চিত করা হয়েছে। 
এরই মধ্যে ভোটের ফল বাতিল করে নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্ট। তবে আওয়ামী লীগ একে পরাজিতের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD