মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
উপজেলা উন্নয়ন ও সমন্বয়সভা অনুষ্ঠিত

উপজেলা উন্নয়ন ও সমন্বয়সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা উন্নয়ন ও সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবদুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আবুল বাসার, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহর আলী, উপজেলার ধানখালী, লালুয়া, মিঠাগঞ্জ ও ধুলাসার ইউপি চেয়ারম্যান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক কোভিট-১৯ পরিস্থিতি বিবেচনায় সরকার কতৃক ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী করনীয় সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি সরকার ঘোষিত লকডাউন পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান বলেন, বর্তমানে আমরা খুব কঠিন পরিস্থিতি অতিক্রম করছি। এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবধ্য হয়ে কাজ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD