মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশাল এর অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বরিশাল এর অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

ঝালকাঠি: অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঝালকাঠি জেলার রাজাপুর থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ১২ এপ্রিল ২০২১ তারিখ ঝালকাঠি জেলার রাজাপুর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন চরইন্দ্রপাশা সাকিনস্থ ধানসিরি নদীর ইন্দ্রপাশা ব্রিজের উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ১২ এপ্রিল ২০২১ তারিখ আনুমানিক ১৭.২৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১  জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ শাওন হোসেন হাওলাদার(২৩), পিতা- মোঃ চাঁন মিয়া, সাং- পশ্চিম ইন্দ্রপাশা, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৯৫  পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬০০/-  টাকা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ এনামুল হক বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD