শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় একাধিক মামলার আসামি চুরি কাজের সরঞ্জামসহ আটক।

কলাপাড়ায় একাধিক মামলার আসামি চুরি কাজের সরঞ্জামসহ আটক।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একাধিক মামলার আসামি সামসুল আলম(৪২)’কে চুরি কাজের সরঞ্জামসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সন্দেহভাজন হিসেবে পৌরসভার কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে আটক করে এলাকাবাসী। এ সময় তার সাথে থাকা চুরি কাজে ব্যবহৃত রেঞ্জ, স্ক্রু-ড্রাইভার ও ছোট চাকু উদ্ধার করা হয়।

পৌরসভার অফিস মহল্লার আঃ সালাম(৪৮) আজকের পত্রিকাকে জানান, সকালে মাছ বাজারে যাওয়ার সময় কবি নজরুল সড়কের মাথায় মনি হাওলাদারের চায়ের দোকানের কাছে তাকে সন্দেহজনক ঘুরতে দেখি। তাকে ডাক দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময়  স্থানীয় অমিত হাওলাদারসহ এলাকা বাসীকে নিয়ে তাকে ধরে ফেলি। পরে তাকে কলাপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করি।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শামসুল আলম হাজিপুর’র নিজামপুর এলাকার আমজেদ চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তকে হাসপাতালে চিকিৎসাশেষে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে সে কলাপাড়া উপজেলার নানা অপকর্মের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি আরও বলেন, আঃ সালাম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD