সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
উজিরপুরে কৃষকদের মাঝে প্রায় কোটি টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ।

উজিরপুরে কৃষকদের মাঝে প্রায় কোটি টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ।

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের লক্ষ্যে প্রায় কোটি টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে ৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যন্ত্রাপাতি বিতরণের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডঃ আঃ রাজ্জাক। ভিডিও কনফারেন্স শেষে তিনটি কম্বাইন্ড হারভেস্টার, ৩টি ধানকাটা রিপার মেশিন কৃষকদের হাতে তুলে দেন কৃষি দপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, সাতলা ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার লিটনসহ বিভিন্ন কর্মকর্তারা। এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য প্রায় ২৭-২৮ লক্ষ টাকা। ধানকাটা রিপার মেশিন প্রতিটি ১ লক্ষ ৮০ থেকে ২ লক্ষ টাকা। সরকার ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষক অর্ধেক মূল্যে এ মেশিনটি গ্রহন করছেন। এ মেশিন দিয়ে খুব সহজেই আধুনিক প্রযুক্তিতে অতি দ্রুত ধানকাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে পারবে। কম্বাইন্ড হারভেস্টার মেশিন গুঠিয়ায় ২টি, পৌর এলাকায় ১টি, রিপার মেশিন সাতলায় ২টি ও জল্লায় ১টি প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD