শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় দোল উৎসব পালিত।।

কলাপাড়ায় দোল উৎসব পালিত।।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্নিমা উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে পৌর শহরের মদন মোহন সেবাশ্রমে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে নগর কৃত্তন বের করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোররা রং ও আবির খেলার আনন্দে মেতে ওঠে।

এছাড়া পৌর শহরের জগন্নাথ আখড়া, চিংগরিয়া, নাচনাপাড়া, পাখিমারাসহ বিভিন্ন এলাকা উৎসব মুখর পারিবেশে পূর্নিমা বা হোলি উৎসব পালন করা হয়েছে।

হোলিতে অংশ নেয়া শিশু অর্নব সাহা আজকের পত্রিকাকে বলেন, বাজার থেকে ৫০ টাকার আবির ও রং কিনে এনেছি। এ রং দিয়ে সবাইকে রাঙ্গিয়ে দিয়েছি। অপর শিশু তমা সকাল বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত রং দিয়েছে। রং খেলা শেষে জিৎ ঘোষ বলেন, আমরা সকালে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কৃত্তন বের করেছি। এসময় পাড়ার সকল ঘরের লোকজনকে রং ও আবির মেখে দিয়েছি।

সনাতন ধর্মাবলম্বীদের মতে,এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।
কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস বলেন, প্রতি বছরই এ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে কৃত্তন, মন্দিরে পূজা ও প্রসাদ বিতরন কার হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD