শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
সাংসদ মুহিবকে মন্ত্রী করার দাবীতে মানবন্ধন

সাংসদ মুহিবকে মন্ত্রী করার দাবীতে মানবন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচিত এবং সাংসদ হিসাবে শপথ গ্রহনকারী অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিবকে মন্ত্রী করার দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারন মানুষ। শুক্রবার সকাল দশটায় পটুয়াখালীর মহিপুর শেখ রাসেল সেতুর পাদদেশে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মহিপুর সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে মহিপুর প্রেসক্লাব, মহিপুর শিল্পগোষ্ঠী, উপকূলীয় র্জানালিস্ট সোসাইটি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার কয়েক’শ সাধারন মানুষ অংশ গ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ কলিম মাহমুদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারন সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পর্যটন, মৎস্য বন্দর, সমুদ্র বন্দর, বেশ কয়েকটি তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ অর্থনৈতিকভাবে এ আসনটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ন। চলমান নানা মেঘা উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিতসহ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অধ্যক্ষ মুহিব্বুর রহমানকে মন্ত্রী করা এখন সময়ের দাবী।
পটুয়াখালী-৪ সংসদীয় আসনের (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আওয়ামীলীগ থেকে নির্বাচিত এবং শপথ গ্রহনকারী অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় এলাকার সাধারন মানুষ। এনিয়ে চায়ের দোকান থেকে অফিস পাগড়া সর্বত্র চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তাকে মন্ত্রী করার দাবীতে নানা আলোচনা। কেন অধ্যক্ষ মহিবকে মন্ত্রী করা দরকার, এমন দাবীর স্বপক্ষে তুলে ধরাও হচ্ছে নানা যুক্তি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD