সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে মসুর চাষে বাম্পার ফলন

বরিশালে মসুর চাষে বাম্পার ফলন

Sharing is caring!

বরিশাল: দেশের প্রধান একটি খাদ্যশস্যের মধ্যে মসুর ডাল অন্যতম। মানব দেহে প্রচুর পরিমান আমিষের চাহিদা পুরণ করে এই মসুর ডাল। মসুর ডালে রয়েছে প্রচুর পরিমান খনিজ পদার্থ, আঁশ, খাদ্য শক্তি, লোহ ক্যারোটিন, ভিটামিন বি, শর্করা ইত্যাদি।

তাই প্রতিদিন খাবার টেবিলে মসুর ডালের জুড়িমেলা ভার। চলতি মৌসুমে বরিশাল সদর উপজেলা চরবাড়িয়ার ইউনিয়নে চরআবদানীতে ব্যাপক ভাবে চাষ হয়েছে মসুর ডালের। মাঠে মাঠে বিস্তৃর্ণ এলাকা জুড়ে সবুজে ভরে গেছে মসুরের গাছ। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি বছরে মসুরের বাম্পার ফলন হয়েছে এখানকার চাষিরা। তবে মসুর ডালের তুলনামুলক ভাবে দাম একটু কম থাকায় এবছর আশানারুপ ভাবে মসুরের চাষ একটু কম হয়েছে বলে জানা যায়। কৃষি নির্ভর ও চাষ যোগ্য উপজেলা হিসাবে দারুন ভাবে পরিচিতি রয়েছে বরিশালের সদরে উপজেলার চরবাড়িয়ার ইউনিয়ন। গোটা বছর জুড়েই নানা রকম ফষল উৎপাদনে এই উপজেলার সুনাম রয়েছে।

আর এখানকার চাষিদের কঠিন পরিশ্রম ও কঠোর পারদর্শিতার কারণে কৃষকরা প্রতিবছরই সুফল পেয়ে থাকে। ধীরে ধীরে বরিশালে চাষযোগ্য ফসলের মধ্যে মসুর অন্যতম হলেও কমে এসছে এই মসুর চাষ। বরিশালের সদর উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বরিশাল সদর উপজেলায় ৮ শ ১০ হেক্টর জমিতে মসুর চাষ হয়েছে। যা গত বছরের থেকে ৯ হেক্টর কম চাষ হয়েছে। এর মধ্যে বারি মসুর-৬, বারি মসুর-৭ ও বারি মসুর-৩ চাষ হয়েছে তবে এই উপজেলায় বারি মসুর-৩ চাষ বেশি হয় বলে জানা যায়। মসুর (ডাল) এর চাহিদা বাজারে ব্যাপক হারে বলেই এই চাষের উপর এখানকার চাষিদের আগ্রহ অনেক বেশি। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার ইউনিয়ন চরআবদানীর গ্রামের কৃষক মসুর চাষি মো: হারুন আর রশীদ জানান বাজারে মসুরের চাহিদা অনেক বেশি তাছাড়া দামও তুলনামুলক ভাবে কম না এজন্য এই চাষের উপর চাষিদের আগ্রহ একটু বেশিই দেখা যায়।

বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা:ফাহিমা হক বলেন, মসুর ডাল চাষের জন্য চষিদের একটু বেশি পরিচর্যা করতে হয়। ভালো ভাবে পরিচর্যা করলে ফলন ভালো হয় এবং ৯০ থেকে ১১৫ দিনের মধ্যে মসুর ডাল ঘরে তোলা সম্ভব। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় মসুরের ভালো ফলন হয়েছে। কোন প্রকার পোকার আক্রমন বা রোগ বালায় না থাকায় কুষকরা লাভবান হবে বলে আশা করছি। তাছাড়া উপজেলার মসুর চাষিদের সর্বদা পরামর্শ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD