সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
সাইবেরিয়া থেকে আমেরিকা, কেউ আমাদের নির্বাচন প্রত্যাখ্যান করেনি

সাইবেরিয়া থেকে আমেরিকা, কেউ আমাদের নির্বাচন প্রত্যাখ্যান করেনি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোনো দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেনি। এমনকি নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মন্তব্য করেনি। এটি ইসি সচিবালয়সহ সংশ্লিষ্ট সবার সফলতা।

সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বৃহস্পতিবার বিকেলে ইসি সচিবালয় আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে সিইসি এমন মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটা কাজ। আমি বারবার বলেছি, এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, এটি সারা বিশ্বের জন্য। নির্বাচন যখন শেষ হলো তারপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কমিউনিটি (সম্প্রদায়) থেকে আমাদের এ নির্বাচনের ব্যাপারে তারা কমেন্ট করেছে। তারা তাদের অভিমত ব্যক্ত করেছে। এ নির্বাচনকে তারা সফল নির্বাচন হিসেবে উল্লেখ করেছে। নির্বাচন কেউ প্রত্যাখ্যান করেনি।’

সিইসি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। সেখান থেকে শীতের হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে আমাদের কাছে এখানে চলে এসেছে। কী আসেনি? এসেছে?’
 
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উত্তর, ‘হ্যাঁ’।
 
উপস্থিতির উদ্দেশে সিইসির পুনরায় প্রশ্ন- ‘সেটা কেমন করে হলো? পৃথিবীর কোনো দেশ, কোনো সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলেছে?’
 
উপস্থিতির সমস্বরে উত্তর- ‘না’।
 
কেএম নূরুল হুদা ব্যাখা দিয়ে তখন বলেন, ‘কারণ, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সবার সাফল্য।’
 
ইসি সচিব হেলালুদ্দীন আহমদের প্রসংশা করে সিইসি আরো বলেন, ‘ইলেকশন কমিশনের সুযোগ্য সচিব, দক্ষ সচিব, সিক্ত সচিব, যার দক্ষ নেতৃত্বে এতো বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন হলো।’
 
এ সময় চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD