শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

কলাপাড়ায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

Exif_JPEG_420

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। শীব পুজা উপলক্ষে শুক্রবার বিকেলে ৪ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় একটি মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া বাংলার এই ঐতিহ্য দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের শত শত মানুষ। ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়ার সওয়াররা। অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার।

আয়োজনকারীদের সূত্রে জানা গেছে, শীব পুজা উপলক্ষে এ বছর ঘোড়ার দৌড়ের প্রতিযোগতার আয়োজন করা হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এমন আয়োজন উপভোগ করেন এলাকাবাসী।
ঘোড়া নিয়ে আসা ঘোড়ার সওয়াররা রুহল আমনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আমরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকি। এখানে যুবরাজ, পঙ্খিরাজ, সুন্দরি, ময়ুরী নামের মোট চারটি ঘোড়া নিয়ে এসেছি।

ঘোড়ার দৌড় দেখতে আসা গৃহিনী সাগরিকা বলেন, শুধু মাত্র বই পুস্তকে ঘোড়ার দৌড়ের কথা শুনেছি। এখান তা বাস্তবে দেখলাম। প্রতি বছর এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা যেন অব্যাহত থাকে এমনটাই তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ইউপি সদস্য সেবাহান বিশ^াস বলেন, এই প্রথম বারের মত কলাপাড়ায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবেই ভালো লাগছে। এ আয়োজন যেন এক মহামিলন মেলায় পরিণত হয়েছে।

পলাশ সরকার বলেন, শিব পুজা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার এমন আয়োজন করেছি। আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD