মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়ায় জেলেবধূকে ধর্ষনের অভিযোগ ।

কলাপাড়ায় জেলেবধূকে ধর্ষনের অভিযোগ ।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:কলাপাড়ার চান্দুপাড়া গ্রামে তিন সন্তানের মা এক জেলেবধূকে (২৮)ধর্ষনের অভিযোগ উঠেছে। বিষয়টি সালিশে নিষ্পত্তির কথা বলে অভিযুক্ত আলী হোসেন খানকে রক্ষার জন্য স্থানীয় ইউপি মেম্বার মাসুদ হাওলাদার, তার সহযোগী রিপন মোল্লা, সফি মোল্লা ও আলী আহম্মেদ খান পাঁচ দিন তালবাহানা করেছে। করেছে কালক্ষেপন। বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত আলী হোসেনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জনশ্রুতি রয়েছে।

অভিযোগে জানা গেছে, ৩ মার্চ রাতে রাবনাবাদ চানেলে মাছ ধরতে যায় গৃহবধূর স্বামী। এই সুযোগে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে আলী হোসেন জানালার চেরা ভেঙ্গে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণ করে। স্বামী নদী থেকে ফিরে এসে হাতেনাতে ধরে ফেলে আলী হোসেনকে। ডাকচিৎকার দিলে এলাকার লোকজন আসার আগেই ওই গৃহবধূর স্বামীকে মারধর করে পালিয়ে যায় আলী হোসেন। পরের দিন ভিকটিমের স্বামী কলাপাড়া থানায় মামলা করতে গেলে মেম্বার মাসুদ হাওলাদার সালিশ বৈঠকে বিষয়টি ফয়সালার কথা বলে ফেরত নিয়ে যায় বাড়িতে। এরপরে তালবাহানা করে ঘোরাতে থাকেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ওই পরিবারের সদস্যরা এখন এ ঘটনায় নিরাপত্তাহীন রয়েছেন।

কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার থানায় অভিযোগ দাখিল করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD