মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়া জেলার দাবিতে ১ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন।

কলাপাড়া জেলার দাবিতে ১ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন।

Exif_JPEG_420

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কলাপাড়া জেলা চাই” আন্দোলন কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রায় ১ কিলোমিটার সড়ক জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ‘জেলা চাই’ ব্যানার নিয়ে হাজার-হাজার মানুষ অংশগ্রহন করেন।
যৌক্তিক দাবি তুলে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা পরিষদ চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যক্ষ ফাতেমা অক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পাশর্^বর্তী রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারমান সাইদুজ্জামান মামুন খান, কুয়াকাটা পৌর আওয়ামীলগ সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি ড.অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক আকন, ঢাকাস্থ কলাপাড়া সমিতির সভাপতি এ্যাড. খন্দকার আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া ব্যবসায়ি সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম কলাপাড়া প্রাসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা, মহিপুর ও রাঙ্গাবালী প্রাসক্লাব সভাপতি, আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.মজিবুর রহমান চুন্নু, ,খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আবদুর রহিম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মেগাপ্রকল্পের কথা ও কলাপাড়াকে জেলায় রুপান্তরের সকল যৌক্তিক দাবি তুলে ধরেন। এছাড়া আগামী ৯ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাববন্ধন ও গনজমায়েতের ঘোষনা দেন।
মানববন্ধন সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ও ঢাকস্থ কলাপাড়া সমিতির সাধারন সম্পাদক এস এম মনিরুল ইসলাম।
মানববন্ধন শেষে “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির প্রতিনিধিরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD