মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান’র অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান’র অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান গাজীর অকাল মৃত্যুতে কলাপাড়ায় শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নতুনবাজারস্থ স্থানীয় বিএনপি কার্যালয় এ শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা যুবদলের ১নং যুগ্ন-আহ্বায়ক হারুনর-রশীদের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো: আক্কাস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বিএনপি নেতা সবুজ গাজী, পৌর বিএনপি’র যুগ্ন-সম্পাদক ও সাবেক কাউন্সিলর এমরান বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, উপজেলা যুবদল নেতা মো: শামীম, রাসেল কবির মুরাদ, ফোরকান তালুকদার,  সার্জেন্ট শামসুল হক, দোয়েল সিকদার, সোলায়মান পিন্টু, পাজী সুমন, পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, ওলামাদল ও তার সকল সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মী, সমর্থকবৃন্দ।
সভা শেষে কেন্দ্রীয় যুবদল নেতার অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন নতুনবাজার জামে মসজিদের ইমাম মো: শাকুর আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD