মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়ায় মুজাক্কির হত্যার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি।

কলাপাড়ায় মুজাক্কির হত্যার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি॥ সারাদেশ ব্যাপী সাংবাদিকদের উপর চলমান হামলা, মামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে দুপুর ২ টা পর্যন্ত কলম বিরতি পালন করেছে কলাপাড়ায় কর্মরত সাংবাদ কর্মীরা। সকাল থেকে কলাপাড়া প্রেসক্লাবে  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এ কর্মসূচি পালন করেন । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে একাত্ত্বতা ঘোষনা করে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদেরসহ সকল  সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা । না হলে কর্মসূচি অব্যাহত রেখে কঠোর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিকরা। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, মহিপুর থানা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরাম’র সভাপতি  এইচ আর মুক্তা। কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD