মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
এরশাদ বাদে শপথ নিলেন জাপার অন্য এমপিরা

এরশাদ বাদে শপথ নিলেন জাপার অন্য এমপিরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথগ্রহণ করেন।
 
শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
 
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো শপথ নেননি। তিনি বিকেলে শপথ নিতে পারেন।
 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭, জাতীয় পার্টি ২২ আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধীজোট বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয় পেয়েছে।
 
এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD