মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর ছুরিকাঘাত ও মধ্যরাতে বাসস্থানে অতর্কিত হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সবাই সন্ত্রাসবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে হামলাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা মাহফুজা মিষ্টি, সাইদুল ইসলাম সাঈদ, ইমরান হোসেন, ববি’র সাবেক শিক্ষার্থী আশিকুর রহমান, হাতেম আলী কলেজের শিক্ষার্থী মারিয়া মীমসহ অনেকে। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তাঁরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD