বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ সম্পন্ন

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ সম্পন্ন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আজ বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শপথ নেন আজ।

সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর আগে তিনি নিজেও নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

সংসদ সদস্যদের শপথগ্রহণ পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি। গতকাল বুধবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি সংশ্লিষ্ট দল ও জোটের নেতারা। ঐক্যফ্রন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে শনিবারের পর, এমনটাই জানানো হয়।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে সংসদ ভবনজুড়ে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়।

শপথ অনুষ্ঠান সামনে রেখে গতকালই সংসদ ভবনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর নবনির্বাচিত সব সংসদ সদস্যকে শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে বাড়তি নিরাপত্তা থাকছে। গতকাল সকাল থেকেই গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে। দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD