মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নলছিটি বরিশাল আঞ্চলিক সড়কে নদী ভাঙ্গন থেকে রক্ষা ও সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবীতে মানবন্ধন

নলছিটি বরিশাল আঞ্চলিক সড়কে নদী ভাঙ্গন থেকে রক্ষা ও সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবীতে মানবন্ধন

Sharing is caring!

দীর্ঘ দিন যাবদ সড়কের সংস্কার কাজ ঠিকাদার প্রতিষ্ঠান শেষ না করায় ও সুগন্ধা নদীর ভাঙ্গন থেকে সড়কে রক্ষার দাবীতে বুধবার সকালে নলছিটি বরিশাল সড়কের খোজাখালি নামক স্থানে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে পথচারি ও এলাকাবাসীরা । ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশালের সাথে একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘ দিন পর্যন্ত বেহাল দশা ছিলো। ২০১৯ সালে সড়কটির প্রশস্ত ও সংস্কার কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল এন্ড ব্রাদার্স এর উদাসীনতার কারনে ২ বছর পার হয়ে গেলেও কাজের তেমন কোন অগ্রগতি হয়নি বরং ভোগান্তি বেরেছে। সড়কের সংস্কার কাজ শুরু করে পাথর বালি কিছু অংশে ফেলে রাখা ও কিছু খোঁড়া খুড়ি করেছে , এতে করে ধুলা বালিতে নাকাল পথচারিরা। সড়কে চলাচল অনুপযোগী হয়ে পরেছে। মানবন্ধনে বক্তব্য সময় আল আমিন বলেন ঠিকাদারে উদাসীনতার কারনেই কাজের বিড়ম্বনা হচ্ছে। প্রতিদিন উপজেলার লাখো মানুষ এই পথ দিয়ে চলাচল করে দীর্ঘ দিনে কাজ শেষ না হওয়ায় আমাদের ভিবিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কামাল মৃধা ও ইসমাইল বলেন এখানকার এম পি আমাদের অভিবাবক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার প্রচেষ্টায় সড়কটির কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারের উদাসীনতায় ২ বছর পার হলেও কাজ শেষ হয়নি এখনো। এতে সিমাহীন ভোগান্তি পোয়াচ্ছে পথচারিরা। এবং সড়কটির খুব কাছে সুগন্ধা নদী ভেঙ্গে চলে আসায় সড়কটি নদীর গর্ভে বিলিন হওয়ার আগেই এব্যাপারে কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে আহবান জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD