মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
চাকরি দেওয়ার নামে টাকা হাতানো ফারুকের পেশা…

চাকরি দেওয়ার নামে টাকা হাতানো ফারুকের পেশা…

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: এবার রেলওয়ে’তে চাকরি দেবার কথা বলে ৭লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের (ফিসাড়ি রোড, চেয়ারম্যান বাড়ির পিছনে) মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন ওরফে তোতলা ফারুকের বিরুদ্বে।

যদিও ভুক্তভুগী পরিবারটি মামলাবাজ এই ফারুকের মিথ্যা হয়রানী মূলক মামলার ভয়ে এর প্রতিকার চেয়ে বারবার আদলতের দারস্ত হতে গিয়েও ফিরে আসেন। মোকতার হোসেনের দেওয়া তথ্যে ও অভিযোগের সূত্রধরে খোজঁ নিয়ে জানা গেছে গত ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের ২তারিখ ২৮নং ওয়ার্ডের মোকতার হোসেনের শ্যালক শাকিল খান’কে রেলওয়ে’তে উচ্চপর্যায়ে চাকুরী দেবার নাম করে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর শাখার কৃষি ব্যাংকের মাধ্যমে (সঞ্চয়ী হিসাব নং- ৪১৪০) এর SBb0040485 নম্বরের মাধ্যমে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা নেন ফারুক হোসেন।

তবে- চাকরী হবে, হচ্ছে, আজ না কাল হবে, কাল না পরশু, নয়-ছয় বলে চাকরী না দিয়ে উল্টো শাকিল খানকে হয়রানী করতে শুরু করেন। যদিও শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে পরে ৭লক্ষ টাকার ৪লক্ষ ৩০হাজার দিলেও বাকি ২লাখ ৭০হাজার টাকা এখনো পরিষধ করেনি প্রতারক ফারুক। অভিযোগ রয়েছে ফারুক হোসেন এরকম আরো বেশ কয়েকজন যুবকের কাছ থেকে চাকরী দেওয়ার নাম করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন ফারুক। আর এর প্রতিবাদ করলেই নাকি প্রশাসনের সম্মানিত একজন উচ্চ পদস্ত ব্যাক্তির ভয় দেখান ফারুক। অভযোগের বিষয়ে ফারুক হোসেনের মোবাইলে (০১৭১১…….৩১৫) বেশ কয়েকবার কল করা হলেও তাতে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্বব হয়নি। সচেতন মহল মনে করেন, প্রশাসন যেন অতি দ্রুত প্রতারক ফারুক হোসেনের অপরাধের বিষয় গুলো আমলে নিয়ে যথাযথ ব্যাবস্থা গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD