রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গৌরনদী উপজেলার পৌরসভা নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক

গৌরনদী উপজেলার পৌরসভা নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক

Sharing is caring!

আজ ৩০ জানুয়ারি শনিবার সকাল আটটায় ৩য় ধাপে বরিশাল জেলার গৌরনদী ও মেহেন্দিগঞ্জ উপজেলা পৌরসভা নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় গৌরনদী উপজেলার পৌরসভার নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস, অফিসার ইনচার্জ গৌরনদী থানা আবুল কালাম, ভোট কেন্দ্রর প্রিসাইডিং অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও মৎস্য বীজ উৎপাদন খামার দক্ষিন পালরদী ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক উপস্থিত ভোটারদের সাথে ভোটের সার্বিক দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, গৌরনদী উপজেলার পৌরসভা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক, গৌরনদীতে পৌরসভা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে বজায় রেখে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন আজ এবং নির্বাচনের পরেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে, কেউ যদি আচরণবিধি লংঘন করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও সবাইকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহবান জানান জেলা প্রশাসক। এদিকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে বজায় রেখে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভায় ভোট হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD