বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় প্রকল্প অবহিকরন সভা

কলাপাড়ায় প্রকল্প অবহিকরন সভা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় সুন্দরবন কোয়ালিশন কর্তৃক বাস্তবায়িত এবং উন্নয়ন সংস্থা আভাস কর্তৃক পরিচলিত “লোকালি লেড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দি কোস্টাল রিজিয়ন” প্রকল্পের অবহিকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১০ নভেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

ছাড়াও, আভাসের ডিরেক্টর এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন মো: শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রহিম আকন্দ, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়াত উল্লাহ জেহাদী, গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আব্দুর রহিম এবং ধুলাসার উপকূল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর নির্বাহী পরিচলাক উম্মে হাফসা রিপাসহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো: মাইনুদ্দীর সঞ্চালনায় এসময় ২০২৫-২৬ বর্ষের জন্য নির্ধারিত কর্মকান্ডসমূহ ও বাজেট সকলের মাঝে উপস্থাপন করেন।

প্রকল্পের কো-অর্ডিনেটর মো: শহিদুল ইসলাম শিশির জানান, এবছর প্রকল্পটির ৩য় পর্ব বাস্তবায়নের কাজ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দি শেয়ার ট্রাস্টের সহযোগিতায় শুরু হয়েছে।

কলাপাড়াসহ আরও ৩টি উপজেলা বরগুনা জেলার তালতলি, খুলনা জেলার কয়রা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সুন্দরবন কোয়ালিশনের মোট ১৫টি সদস্য সংস্থা এই প্রকল্পের সংগে যুক্ত থেকে কাজ করে চলেছে।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, প্রকল্পের প্রতিটি কাজ স্থানীয় জনপ্রতিনিধি, উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ এবং জনসাধারনের সাথে আলোচনা করে নির্ধারন করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়।

এছাড়াও, যেসকল কর্মকান্ড বাস্তবায়ন করা হবে তা দৃশ্যমান দূর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে কাজগুলো সরাসরি উপকারে আসবে। কর্মকান্ডগুলো বাস্তবায়নের সময় স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলোচনা করে বাস্তবায়ন করার জন্য পরামর্শ প্রদান করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD