বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ

বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চাকরি পুনর্বহালের করার দাবিতে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করছে অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক-কর্মচারীরা।

রোববার ৯ই নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টোরিপ্যাক বিভাগের শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে।

শ্রমিকরা জানায়, মালিকপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।তাই বাধ্য হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্হান কর্মসূচি করছি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ ই নভেম্বর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করলে পুনরায় মিছিল নিয়ে ফ্যাক্টরীর সামনে অবস্থান করে।

উক্ত কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বাসদ নেত্রী ডঃ মনীষা চক্রবর্তী ও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন।

এদিকে,অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০শে নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে।

যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে। প্রসঙ্গত, গত বুধবার (২৮শে অক্টোবর) প্রত্যেক শ্রমিককে ডাকযোগে তাদের চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD