সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে রিকশা শ্রমিকদের নিয়ে ধানের শীষের ব্যতিক্রমী প্রচারণা

বরিশালে রিকশা শ্রমিকদের নিয়ে ধানের শীষের ব্যতিক্রমী প্রচারণা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীতে রিকশা শ্রমিকদের সম্পৃক্ত করে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণার আয়োজন করেছেন আবু নাসের রহমাতুল্লাহ।

৯ই নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচারণায় অংশ নেন অসংখ্য রিকশা শ্রমিক এবং স্থানীয় সাধারণ মানুষ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ রিকশাচালকদের হাতে নির্বাচনী প্রতীক ধানের শীষের ব্যানার, ফেস্টুন,স্টিকার, টি শার্ট ও অন্যান্য প্রচার সামগ্রী তুলে দেন।

পরে রিকশা শ্রমিকদের নিয়ে নগরীর বেলস পার্ক থেকে আমতলার মোড়,সিএন্ডবি রোড,চৌমাথাসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন যার সমাপ্তি হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ।

প্রচারণা চলাকালে আবু নাসের রহমাতুল্লাহ জানান, রিকশা শ্রমিকরা শহরের মানুষের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রাখেন।

তারা প্রতিদিন অসংখ্য যাত্রী বহন করেন, ফলে তাদের মাধ্যমে দ্রুত ও সহজে নির্বাচনী বার্তা ছড়িয়ে যায়।

তিনি বলেন, “মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে আমরা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি।

শ্রমজীবী মানুষের ভোটই পরিবর্তনের প্রধান শক্তি।” রিকশা শ্রমিকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা যদি কোনো ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন সেটাই তাদের জন্য বড় ব্যাপার।

ব্যতিক্রমী এই প্রচারণা নগরবাসীর মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। পথচারী ও যাত্রীরাও রিকশাগুলোর নির্বাচনী সজ্জা দেখে প্রচারণায় আকর্ষিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD