মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাস চাপায় ৭১ টেলিভিশন’র ভিডিও এডিটর নিহত হওয়ার ঘটনায় বাসের হেলাপার নলছিটিতে গ্রেফতার

বাস চাপায় ৭১ টেলিভিশন’র ভিডিও এডিটর নিহত হওয়ার ঘটনায় বাসের হেলাপার নলছিটিতে গ্রেফতার

Sharing is caring!

রাজধানীর গুলশানের প্রগতি সরণীতে বাস চাপায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাসের হেলপার মামুন হাওলাদারকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দক্ষিণ ডেবড়া গ্রামের শশুর বাড়ি থেকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নলছিটির মোল্লারহাট ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই নিরঝড় আচার্য’র নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গত বুধবার ২৭ জানুয়ারি বুধবার বিকেলে অফিসে শেষে মোটরসাইকেল যোগে খিলক্ষেত এলাকার নিকুঞ্জের বাসার দিকে যাচ্ছিলেন গোপাল সূত্রধর। পথে প্রগতি সরণীর যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাসের ধাক্কায় নিহত হন তিনি। নিহত গোপাল সূত্রধর ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD