মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাবুগঞ্জে তিনটি ইটভাটা গুগিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

বাবুগঞ্জে তিনটি ইটভাটা গুগিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

Sharing is caring!

বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন স্থানে ড্রাম চিমনির ব্যববহার, অবৈধ এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার ফাইন ব্রিকস, রাজ ব্রিকস, নিশা ব্রিকস নামে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের (ঢাকা জেলা) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদেকুর রহমান সবুজ,পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার।এসময় অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৮ এর ডিএডি মোঃ নূর ইসলাম। এছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তরের বরিশালের উপপরিচালক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল। আমরা তাদের বিভিন্ন সময় সতর্ক করে নোটিশ দিয়েছি। কিন্তু ভাটা মালিকেরা কোনো নিয়মের তোয়াক্কা না করে ভাটার কার্যক্রম চালিয়ে আসছিল। ফলে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন বরিশালের যে সকল অবৈধ ইটভাটা রয়েছে তা পর্যায়ক্রমে অপসারণ করা হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD