মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গৃহবধুকে কুপিয়ে হত্যাকারির বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন

গৃহবধুকে কুপিয়ে হত্যাকারির বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন

Sharing is caring!

বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরে-ই বাংলা সড়কে বিলকিস বেগম নামে এক গৃহবধূর হত্যাকারীর কঠোর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল সাড়ে ১১টায়র নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের ছেলে ইমন শরীফ, ইমনের নানী শাহিনুর বেগম, মামা মো. স্বজন মফিজ উদ্দিন হাওলাদার, প্রতিবেশী সিব্বির আহমেদ, মো. বশির আহমেদ ও মো. নাসির উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আর্থিক বিরোধের জের ধরে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে বিলকিস বেগমকে কুপিয়ে আহত করে তার দেবর আলম শরীফ।আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় বিলকিসের বাবা মফিজ উদ্দিন হাওলাদার বাদী হয়ে নগরীর বিমান বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুলতান আহমেদ একমাত্র আলম শরীফকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। ৭ বছর পালিয়ে থাকার পর গত ১৮ জানুয়ারি ভোরে বরিশাল নদী বন্দর থেকে আলম শরীফকে গ্রেফতার করে পুলিশ। কারান্তরীণ আলম শরীফ বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে নিহতের বাবাকে হুমকি দিচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD