বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ভাই কাদেরকে জাপা প্রধান চান এরশাদ

ভাই কাদেরকে জাপা প্রধান চান এরশাদ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: হুসেইন মুহম্মদ এরশাদের এরশাদ চাইছেন তার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হবেন ছোট ভাই দলটির গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। চাইছেন দলের পরবর্তী সম্মেলনে কাউন্সিলররা যেন এই সিদ্ধান্ত মেনে নেন।

গত কয়েক মাস ধরেই অসুস্থ এরশাদকে পাশ পাটিয়ে দলের একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার প্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি এলো। এতে জাতীয় পার্টিতে দলটির প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধানের যুগের অবসান হতে যাচ্ছে কি না, এই বিষয় নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এরশাদ পার্টির নেতাকর্মীদেরকে ভবিষ্যৎ দিক নির্দেশনা দেন। বলেনম ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি পার্টির জাতীয় কাউন্সিল আমার মত তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব তাকে অর্পণ করবে।’

‘পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যত দিন দায়িত্ব পালন করব, গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবেন।’

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন, এটি এরশাদেরই বিজ্ঞপ্তি।

রবিবারের ভোটে নির্বাচিত জাতীয় পার্টির সভাপতিম-লীর একজন সদস্য ঢাকা টাইমসকে বলেন, ‘স্যারের (এরশাদ) শরীরের অবস্থা ভালো না। এ অবস্থায় দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন। তার শঙ্কা কেউ যদি তার অবর্তমানে নিজেকে চেয়ারম্যান দাবি করে, তবে দল ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। সেটা যাতে  কেউ না করার সুযোগ পায়, সেজন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’

১৯৮২ সালের ২৪ মার্চ ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে সরিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন এরশাদ। পরে ৮৬ সালের ১ জানুয়ারি গঠন করেন নিজের দল জাতীয় পার্টি। সেই থেকে দলটির নেতৃত্বে আছেন তিনিই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD