বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
শেখ হাসিনাকে অভিনন্দন সৌদি বাদশাহ ও যুবরাজের

শেখ হাসিনাকে অভিনন্দন সৌদি বাদশাহ ও যুবরাজের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি গেজেট জানায়, সোমবার এক বার্তায় তিনি অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় সৌদি বাদশাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফলতা এবং উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে শুভকামনা জানান। দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রীর উদ্দেশে একই বার্তা পাঠিয়েছেন।

এছাড়া বিজয় লাভে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দ হলেন- ভুটানের রাজা জিগমে খেসার নাগমায়েল ওয়াংচুক, ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, নেপালের প্রধানমন্ত্রী খড়গপ্রসাদ শর্মা ওলি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD