মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন।

প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন।

Sharing is caring!

বরিশালের মুলাদী উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার আসামি শরীফুল ইসলাম হাওলাদার ওরফে মুরসালিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

তবে, মামলার বাদী এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার আপিল করার ইচ্ছা প্রকাশ করেন।

আদালতের সরকারি কৌঁশুলী ফয়েজুল হক ফয়েজ জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল মুলাদী উপজেলার রামারপোল এলাকার শরিফুল ইসলাম ওরফে মুরসালিন তার পাশের বাড়ির বাসিন্দা ও মামলার বাদীর মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন মুলাদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শরিফুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন।

প্রয়োজনে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারক বলে জানিয়েছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাজমা আক্তার শিউলি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD