মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
র‌্যাব-৮, কর্তৃক ভোলায় অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৮, কর্তৃক ভোলায় অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ভোলা জেলার সদর থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ভোলা ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গত ২৩ ডিসেম্বর ২০২০ তারিখ ভোলা জেলার সদর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভোলা জেলার সদর থানাধীন বেড়ীর হাটের পূর্ব পাশে, নোমানের মুদির দোকানের পিছনে কাচাঁ রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ২৩ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৬.৫০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) আকবর(৩৫), পিতাঃ মৃত সাদেক আলী, সাং- খুশিয়া উত্তর দিঘলদী, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৯৪  পিচ ইয়াবা ট্যাবলেট এবং মদক বিক্রয়ের নগদ – ১৮,৮০০ টাকা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে ভোলা জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD