বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে নতুন বই পাবে প্রাথমিকের প্রায় ১২ লাখ শিক্ষার্থী

বরিশালে নতুন বই পাবে প্রাথমিকের প্রায় ১২ লাখ শিক্ষার্থী

Sharing is caring!

বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন বছরে ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এসব নতুন বইয়ের অপেক্ষায় রয়েছে বিভাগের প্রায় ১২ লাখ শিক্ষার্থী।

বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের মোট নতুন ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বইয়ের মধ্যে প্রাক-প্রাথমিকের শিশুরা পাবে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি আমার বই নামক বইটি । প্রাথমিকের ( ১ম-৫ম শ্রেণি ) পর্যন্ত বাংলা ভার্সনে ৪৮ লাখ ১৫ হাজার ৪৩০ কপি বই, ইংরেজি ভার্সনে ৬ হাজার ৮৭৬ কপি এবং প্রাথমিক স্তরের বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম-নৈতিক শিক্ষা বিষয়ে ৯০১ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

এছাড়াও শুধু প্রাক-প্রাথমিকের আমার বইয়ের পাশাপাশি ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি অনুশীলন খাতা খুদে শিশুদের মাঝে প্রদান করা হবে।

প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ বলেন, করোনা পরিস্থিতিতে বরিশালে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে ২০২১ সালের শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হবে। তবে শিশুদের বিদ্যালয়ে সমাগম না করে দ্রুত সময়ের মধ্যে সুবিধা অনুযায়ী এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের কাছে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

ইতিমধ্যে বরিশাল বিভাগের জন্য বরাদ্দকৃত বই জেলা-উপজেলা এবং ক্লাস্টার অনুয়ায়ী স্ব-স্ব বিদ্যালয়ের প্রধানদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান এই সহকারী পরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD