মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে মুজিববর্ষে টেলিভিশন সাংবাদিক সমিতির স্মরণিকা ‘মহানায়ক’র মোড়ক উন্মোচন।

ঝালকাঠিতে মুজিববর্ষে টেলিভিশন সাংবাদিক সমিতির স্মরণিকা ‘মহানায়ক’র মোড়ক উন্মোচন।

Sharing is caring!

ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে টেলিভিশন সাংবাদিক সমিতির স্মরণিকা ‘মহানায়ক’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি জন্ম নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ একটি পতাকা ও মানচিত্র পেয়েছে। তিনিই বিজয়ের মহানায়ক। বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রকাশনাকে স্বাগত জানান আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা।
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন স্মরণিকা প্রকাশ কমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু ও টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD