রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
শেখ হাসিনাকে নিয়ে আসিফ কবিরের ‘জননেত্রীর জয়যাত্রা’

শেখ হাসিনাকে নিয়ে আসিফ কবিরের ‘জননেত্রীর জয়যাত্রা’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সংবাদভিত্তিক বইয়ের সংকলন ‘জননেত্রীর জয়যাত্রা’র প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। তিন খণ্ডে প্রকাশিতব্য গ্রন্থটি সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির। খুলনার প্রখ্যাত সাংবাদিক হুমায়ুন কবির বালুর জ্যেষ্ঠ পুত্র আসিফ কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেখাপড়া করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইংয়ের দৈনন্দিন কর্মব্যস্ততার পাশাপাশি অবসর সময়ে রাজনৈতিক কলাম লেখা ও সম্পাদনার কাজে ব্যস্ত থাকেন খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার প্রকাশক আসিফ কবির।  

আজ বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বইটির পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আমন্ত্রিত অতিথিরা বলেন, ভবিষ্যতে কেউ বাংলাদেশের রাজনৈতিক প্রোপট কিংবা শেখ হাসিনার রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করতে চাইলে এই বইটি হতে পারে উৎকৃষ্ট সমাধান। তিন খন্ডে প্রকাশিতব্য এই বইটিতে ১৯৮১ থেকে ২০১৬ পর্যন্ত বিভিন্ন দৈনিকে প্রকাশিত শেখ হাসিনার রাজনৈতিক সংবাদগুলো স্থান পেয়েছে। 

প্রথম খন্ডের পরিচিতি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তৌফিক এলাহি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব এন আই খান, গবেষক সৈয়দ আবুল মকসুদ, মুক্তিযোদ্ধা সাজ্জাদ জহির এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল আবু নাসের চৌধুরী বক্তৃতা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD