শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সিইসি নয়, আপনি পদত্যাগ করুন: ড. কামালকে কাদের

সিইসি নয়, আপনি পদত্যাগ করুন: ড. কামালকে কাদের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিইসি নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনি পদত্যাগ করুন। 

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ড. কামাল দুর্নীতিবাজ দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের কথায় উঠবস করেন। তিনি তারেকের কথায় চলেন। ড. কামালের মুখের কথা ফরমালিনের চেয়ে ভয়ঙ্কর বিষ।

ড. কামালকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার জায়গা নেই। আপনার মন পাকিস্তানে, শরীর বাংলাদেশে। আপনার শ্বশুর বাড়ি পাকিস্তান। আপনি সাংবাদিককে খামোশ আর পুলিশকে জানোয়ার বলেছেন। এগুলো পাকিস্তানের শব্দ। তাই আপনি পাকিস্তান চলে যান।

নির্বাচনী জনসভায় কুমিল্লা-১০ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুল সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD