মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
শোভাযাত্রার মধ্যদিয়ে নলছিটিতে মাসুদ খানের নির্বাচনি প্রচারনা শুরু

শোভাযাত্রার মধ্যদিয়ে নলছিটিতে মাসুদ খানের নির্বাচনি প্রচারনা শুরু

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মাসুদ খান শোভাযাত্রা ও গণসংযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারনা শুরু করে। বুধবার (১৬ ই ডিসেম্বর) বিকেলে তিনি দপদপিয়া জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে শহরে প্রবেশ করেন। পরে শহরের বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি শহর প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসেন। এসময় বিজয় উল্লাস-৭১ চত্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মাসুদ খান। তিনি বলেন, জনতার স্রোত আজ কি বলছে, সেটা সবাই বুঝে গেছেন। মানুষের এই কাঙ্খিত বার্তা যেন আমু ভাইয়ের কাছে পৌঁছে যায়। তিনি সকলের শ্রদ্ধাভাজন নেতা, তিনিই জনতার মুখের দিকে চেয়ে পৌরসভার মেয়র পদে আমাকে মনোনয়ন দিবেন। উল্লেখ্য নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাসুদ খান। তিনি পৌরসভার সফল মেয়র হিসেবে যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা আজও মানুষের মনে গেঁথে আছে। এছাড়াও তিনি সমাজ সেবক শিল্পপতি মোঃ মাহফুজ খানের বড় ভাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD