মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পটুয়াখালী জেলার কলাপাড়া হতে ধর্ষন মামলার আসামী র‍্যাব-৮, কর্তৃক গ্রেফতার।

পটুয়াখালী জেলার কলাপাড়া হতে ধর্ষন মামলার আসামী র‍্যাব-৮, কর্তৃক গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল
১৩ ডিসেম্বর ২০ইং তারিখে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ১২:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন থানাধীন স্বপনের ঠিকানা, পায়রা তাপ বিদুৎ কেন্দ্র এলাকায় ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার জিআর-১৪৭/১৭এর ধর্ষন মামলার পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল সহকারী পরিচালক
জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে আনুমানিক রাত ২:১৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ লিটন ফরাজী (৩৮),পিতা-রুহুল আমিন ফরাজী, সাং-দক্ষিন চেচরী, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি বলে জানায়।
গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার জিআর-১৪৭/১৭ মামলার ধর্ষন মামলার আসামী। গ্রেফতারকৃত আসামীকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার জিআর-১৪৭/১৭ মূলে হস্তান্তর করা হয়।

এব্যপারে পটুয়াখালী  ক্যাম্পের কোম্পানি  কমান্ডার সহকারী মোঃ রবিউল  ইসলাম  জানায়, প্রতিদিনের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের  অভিযান  অব্যহত থাকবে বলে  তিনি  জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD