মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নলছিটি পৌরসভা নির্বাচন উপলক্ষে জনতার মঞ্চে মুখোমুখি ১১ কাউন্সিলর প্রার্থী

নলছিটি পৌরসভা নির্বাচন উপলক্ষে জনতার মঞ্চে মুখোমুখি ১১ কাউন্সিলর প্রার্থী

Sharing is caring!

জনতাই যদি হয় যোগ্যতার মাপকাঠি জনগনই বেছে নেবে যোগ্য প্রার্থী এমন স্লোগান কে সামনে রেখে জনতার মুখোমুখি নলছিটি পৌরসভার ৭নং ওয়ার্ডের ১১ কাউন্সিলর প্রার্থী। সাবেক পৌর আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান খান (নান্না) এর সভাপতিত্বে শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর ৭ নং ওয়ার্ডের সারদল ব্যাক অফিসের সামনের বিলামের মাঠে অনুষ্ঠিত হয়। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি পৌরসভার ৭নং ওয়ার্ডের সম্ভব প্রার্থীদের নিয়ে এই ব্যতিক্রম ধর্মী জনসচেতনতা মূলক অনুষ্ঠানটির আয়োজন করেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইসমাইল হোসেন তালুকদার ও অত্র ওয়ার্ডের যুব সমাজ। নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডের জনগণের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রয়েছে তারই ফিরিস্তি তুলে ধরতে ও জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে জনতার মঞ্চে জনতার ডাকে একই মঞ্চে সকল প্রার্থীরা প্রশ্নের উত্তর দেন।কাউন্সিল প্রার্থীরা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনা তুলে ধরেন। জনতার মঞ্চে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি তুলে ধরেন সম্ভব্য কাউন্সিলর প্রার্থী মোঃ মামুন তালুকদার, মোঃ লিটন খান, মোঃ জামাল উদ্দিন মনির চৌধুরী, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন আফজাল মৃধা, হাফিজুর রহমান সজীব, কামরুল হুদা লোটাস, ডাঃ মোঃ রুহুল আমিন শাহজালাল, নুরুন্নাহার বেগম,মিনারা বেগম,হাফিজা বেগম ও কলি বেগম। অনুষ্ঠানে বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম স্বপন ছাড়া সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD