বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
পুরনো রীতি পরিবর্তনের লক্ষ্যে কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ,সমাবেশ

পুরনো রীতি পরিবর্তনের লক্ষ্যে কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ,সমাবেশ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টার দিকে কৃষক সমিতি টিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে পৌরশহরের চৌ-রাস্তা সংলগ্ন এলাকায়  এ কর্মসূচী পালন করেন। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে কৃষকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষক সমিতি টিয়াখালী ইউনিয়ন শাখার আহবায়ক মো.মাকসুদ তালুকদার’র সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, আমতলী উপজেলার ন্যাপ নেতা খান মতিউর রহমান, ইউ,পি সদস্য ও কৃষকলীগ টিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মো.ইব্রাহিম মিয়া, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমান, কৃষক মো.মোকছেদ মিয়া,  নয়নাভিরাম গাঈন সহ আরো অনেকে।
বক্তারা বলেন’ ধান পরিমাপের ক্ষেত্রে পুরাতনরীতি পরিবর্তন করে ডিজিটাল মিটারের মাধ্যমে ৪০ কেজিতে মন ধরে বিক্রি করতে হবে। যা বর্তমানেও ৪৬ কেজিতে মন ধরা হচ্ছে। বিভিন্ন সময় সার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরী করে সরকার নির্ধারিত মূল্যে’র চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করে আসছে,কৃষকদের স্বার্থে তা বন্ধ করতে হবে এবং কৃষি অফিসের নিয়মিত মনিটরিং থাকতে হবে। সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD