বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে তিন হাজার হতদরিদ্র পরিবার পাবে কৃষি উপকরন

পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে তিন হাজার হতদরিদ্র পরিবার পাবে কৃষি উপকরন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখারী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় সাড়ে তিন হাজার হতদরিদ্র পরিবার পাবে কৃষি উপকরন। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ‘‘উচ্চমূল্য ও পুষ্টি সমৃদ্ধ বসতবাড়ির সবজি বাগন’’ প্রদর্শনী ও উপকরন বিতরন করা হয়েছে।  স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পেটিটিভনেস (এস এ সিপি) প্রজেক্টের উদ্যোগে  ইমার্জেন্সি কোভিড ১৯ রেস্পন্স’র অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাবিকুল আহসান।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, উপজেলার উপসহকারী কৃষি কর্মকার্তা মজিবুর রহমান, আব্দুল রহমান সহ উপজেলার শতাধিক প্রান্তিক নারী-পুরুষ কৃষক উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেক কৃষককে টমেটো, পুই শাক, লাল শাক, গাজর, মূলা, রোসুন, বাঁধা কপি, ফুল কপি, লাউ, করোলা, বরবটি, সিম এর বীচি দেয়া হয়। এছাড়া কৃষি কাজে ব্যবহৃত একটি কাজরি, নেট, ব্যাগ, সার, বিতরন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন , পর্যায়ক্রমে ওইসকল হতদরিদ্র কৃষকের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD