শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
অবশেষে নলছিটি সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে সমস্যার সমাধান।

অবশেষে নলছিটি সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে সমস্যার সমাধান।

Sharing is caring!

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদার ও তার পরিষদের মেম্বারদের মধ্যকার দীর্ঘ পাঁচ মাস যাবত চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় স্থানীয় সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে উভয় পক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরের সাথে সমন্বয় করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদার বলেন, সুবিদপুর ইউনিয়ন এর একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন রকম মিথ্যা প্রচারণা ও প্রপাগান্ডা চালিয়েছে। এবং তারা তাতে সাময়িক ভাবে সফল হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমার পরিষদের নির্বাচিত ইউপি সদস্য ও আমার মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।আমরা দুপক্ষই নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। সুবিদপুর মানুষের উন্নয়নের স্বার্থে সবাই এক হয়েছি। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মনসুর খান ও ইউপি সদস্য শাহ আলম বক্তব্যে বলেন, আমরা পরিষদের শান্তি চাই।

আমরা চেয়ারম্যান মেম্বার একে অন্যের বিরুদ্ধে যেতে চাইনা। সুবিদপুর এর উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। উল্লেখ্য প্রায়৫ মাস পর্যন্ত সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যকার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। একের পর এক প্রতিবাদ সমাবেশ,মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছিল। ইউপি সদস্যগণ চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD