মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
শিশু শিক্ষার্থী সিমা আক্তার ধর্ষন মামলার রায় ।

শিশু শিক্ষার্থী সিমা আক্তার ধর্ষন মামলার রায় ।

Sharing is caring!

ব‌রিশা‌লে আট বছ‌রের শিশু‌কে অপহর‌ণের পর ধর্ষন ক‌রে হত্যা ও তার মর‌দেহ গু‌মের ঘটনায় দা‌য়েরকৃত মামলায় আসামী আবুল কালাম আজাদ ওর‌ফে কালু‌কে ফা‌ঁসির আদেশ দি‌য়ে‌ছে আদালত। বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১২টার দি‌কে ব‌রিশা‌লের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মো: আবু শামীম আজাদ আসামীর উপ‌স্থি‌তি‌তে এই রায় ঘোষনা ক‌রেন। দন্ডপ্রাপ্ত কালু ব‌রিশাল নগরের এয়া‌পোর্ট থানাধীন কা‌শিপুরের গনপাড়া এলাকার মৃত ওয়াহাব খা‌নের ছে‌লে।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৮ সা‌লের ১১ মার্চ পূর্ব গণপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী সীমা আক্তার প্র‌তি‌দি‌নের মত তার বিদ্যাল‌য়ে যায়। বিদ্যাল‌য়ের শৌচাগার বন্ধ হওয়ায় সে বিদ্যাল‌য়ের পার্শ্ববর্তী আসামী কালুর বা‌ড়ির শৌচাগা‌রে যায়। এসময় কালু ওই শিশু‌কে অপহরণ ক‌রে ধর্ষন ক‌রে। এরপ‌রে হত্যা ক‌রে লাশ বস্তাব‌ন্দি ক‌রে একই এলাকার হা‌লিম মাস্টারের বা‌ড়ির গোরস্থা‌নে ফে‌লে রাখা হয়। ঘটনার দুই দিন পর ১৩ মার্চ ওই গোরস্থান থে‌কে লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ। এই ঘটনায় নিহ‌তের মা মাহামুদা বেগম বাদী হ‌য়ে আসামীর নাম উ‌ল্লেখ ক‌রে এয়ার‌পোর্ট থানায় মামলা দা‌য়ের ক‌রেন। ২০১৮ সা‌লের ৩০ সে‌প্টেম্বর এয়ার‌পোর্ট থানার ইন্স‌পেক্টর আব্দুর রহমান মুকুল আদাল‌তে চার্জশীট প্রদান ক‌রেন। আদালত ১০ জ‌নের সাক্ষ্যগ্রহণ শে‌ষে আজ এই রায় প্রদান ক‌রেন।

আদাল‌তের স্পেশাল পাব‌লিক প্র‌সি‌কিউটর ফয়জুল হক ফ‌য়েজ জানান, এ‌টি এক‌টি যুগান্তকারী রায়। আট বছ‌রের শিশু সীমা‌কে ধর্ষ‌নের অপরা‌ধে মৃত্যুদন্ড, অপহর‌ণের ঘটনায় যাবজ্জীবন এবং লাশ গু‌মের ঘটনায় ৭ বছ‌রের কারাদন্ড ও ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও সং‌শ্লিষ্ট কতৃপক্ষ‌কে আসামীর সম্পদ বা‌জেয়াপ্ত ক‌রে দেড় লক্ষ টাকা ভিক‌টি‌মের প‌রিবার‌কে দেয়ার নি‌র্দেশ দেন আদালত। আভা‌ষের আইনজীবী মোখ‌লেছুর রহমান বাচ্চু জানান, বাদীর পক্ষ হ‌য়ে আমরা এই আইন সহায়তা ক‌রে‌ছি। আমরা এই রা‌য়ে সন্তুষ্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD