শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়া বিএনপি’র সাথে পটুয়াখালী জেলা বিএনপি’র মতবিনিময় সভা।

কলাপাড়া বিএনপি’র সাথে পটুয়াখালী জেলা বিএনপি’র মতবিনিময় সভা।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি’র সাথে পটুয়াখালী জেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় নতুনবাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সদ্য প্রয়াত কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যক্ষ নুরবাহাদুর তালুকদারের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো: আউয়াল।

কলাপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক ও পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু’র সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে পটুয়াখালী জেলা বিএনপি থেকে আসা প্রতিনিধি টিম লিডার বশির আহম্মেদ মৃধা, সদস্য আলমগীর হোসেন বাচ্চু ও শাহিন চৌধুরী স্থানীয় ইউনিয়ন বিএনপি এবং পৌর বিএনপির নেতা-কর্মীদের সাথে আলোচনায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার,
বিএনপি নেতা অধ্যাপক ওবায়েদুল হক শানু, পৌর বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম মৃধা, পৌর বিএনপি নেতা গাজী সুলতান আহম্মেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আ: সালাম তালুকদার, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি গাজী মো: আক্কাস, সাধারন সম্পাদক হারুনর রশীদ হারুন, সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদারসহ উপজেলা, পৌর বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামা দলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
সভায় বক্তারা দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে উপজেলা থেকে ওয়ার্ড এবং তৃনমূল পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ ও সু-সংহত করা এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD